ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র (একাংশ) ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে তার ফেসবুক পেইজে ম্যাসেজের মাধ্যমে এ হুমকির বার্তাটি দেওয়া হয়।
এ বিষয়ে ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘দুই বিদেশিকে যেভাবে হত্যা করা হয়েছে, সেভাবে আমাকে হত্যা করা হবে বলে ম্যাসেজে হুমকি দেওয়া হয়েছে। এটি সকালে দিলেও আমি দুপুর ১২টায় খেয়াল করি। এ বিষয়ে আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইমরান এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান