,ঢাকা: রাজধানীর তুরাগের ধৌর এলাকা থেকে অজ্ঞাত (১৪) এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানের উত্তরণ প্রপার্টিজ লিমিটেডের একটি ফাঁকা জায়গা থেকে শনিবার দুপুরে তার লাশটি উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, উত্তরণ প্রপার্টিজ লিমিটেড নাম একটি কোম্পানীর ফাঁকা জায় অজ্ঞাতনামা কিশোরের লাশ পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের বস্তাবন্ধী লাশ উদ্ধার করা হয়। লাশটির ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে সেখানে ফেলে গেছে ঘাতকরা। এ ব্যাপারে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান