মুন্সীগঞ্জ: থানার অভ্যন্তরে যুবলীগ নেতার দ্বারা পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাকে মারধর ও পুলিশের বিরুদ্ধে মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশ সদস্য ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সন্ধ্যার পর টঙ্গিবাড়ীর উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় রুজ করা পুলিশ এসল্ট মামলার আসামি গ্রেফতারে রাতেই উপজেলার বাশঁবাড়ী এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
আহত ছাত্রলীগ নেতা জীবন কান্তি জানান, শনিবার দুপুরে টঙ্গিবাড়ী থানার অভ্যন্তরে জমি সংক্রান্ত বিচার চলাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী হাসান পক্ষাবম্বন করায় প্রতিবাদ করেন যুবলীগ নেতা নাহিদ খান। এ সময় তর্কবিতর্কে জড়িয়ে ওসি-তদন্ত ও যুবলীগ নেতা নাহিদ খানের হাতাহাতির ঘটনায় বিচার প- হয়ে যায়।
তিনি জানান, যুবলীগ নেতা পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে টঙ্গিবাড়ী থানায় কাছে গেলে এস আই ইব্রাহিম তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। টাকার বিনিময়ে ওসি-তদন্ত বিচার পক্ষপাতিত্ব করেছে বলে শুনেছি।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিকেলে পুলিশের হাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জীবন কান্তি প্রহ্নত হওয়ায় প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পৃথক স্থানে প্রতিবাদ মিছিল করেছে। এ সময় ওসি-তদন্ত মেহেদী হাসান ও এস আই ইব্রাহিমকে অপসারনের সেøাগান দেয় নেতাকর্মীরা।
অপরদিকে টঙ্গিবাড়ী থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, যুবলীগ নেতা নাহিদ খান থানার ওসি-তদন্ত মেহেদী হাসানকে মারধর করে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তিনি জানান, বর্তমানে আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান