ডেস্ক : পুরান ঢাকায় আশুরার তাজিয়া মিছিলে বোমা হামলাকে আইএসের থার্ড অপারেশন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচারক রিটা কাটজ। শনিবার আইএসের বরাত দিয়ে তিনি তার টুইট বার্তায় এ কথা বলেছেন।
শনিবার বিকেলে তার সংস্থার ওয়েব সাইটের বরাত দিয়েই আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে যে, বাংলাদেশে তাজিয়া মিছিলে বোমা হামলার দায় আইএস স্বীকার করেছে।
এরপর রিটা কাটজ তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এ নিয়ে দুইটি টুইট করেন।
রিটা কাটজ তার প্রথম টুইটে লিখেছেন, ঢাকায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। আইএসের সৈন্যরা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য এধরণের বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি তার দ্বিতীয় টুইট বার্তায় লিখেছেন, আইএসের দাবি, এক মাসে বাংলাদেশে এটা তাদের থার্ড অপারেশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান