ডেমরা: ডেমরায় মোছা. সুমি আক্তার (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাত সোয়া ১১ টায় ডেমরার বাহির টেংরার ভার্জিন বেকারি সংলগ্ন মো. শাহালমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। মৃত সুমি কুমিল্লার বড়–রা থানার এগারকান্দা গ্রামের শফিউল্লার মেয়ে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জানায়, গৃহকর্মী সুমি গত ৩ বছর যাবত শাহালমের বাড়িতে কাজ করত। সোমবার বিকালে হঠাৎ সুমির ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে ঘরের লোকজন। কিন্তু দির্ঘক্ষন ডাকাডাকির পর ভেতর কোন সাড়াশব্দ না পেয়ে শাহালম পুলিশে খবর দেয়। এদিকে সন্ধার পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে সুমির ঘরের দরজা বন্ধ পেয়ে গ্রাম থেকে তার বাবা মায়ের আসার অপেক্ষা করতে থাকে। পরে রাত সোয়া ১১ টায় সুমির বাবা মায়ের উপস্থিতিতে দরজা ভেঙ্গে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রাথমিক ভাবে সুমির আত্নহত্যার কোন নির্দিষ্ট কারন জানা যায়নি বলেও জানায় পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান