ঢাকা: বাসে আগুন দেয়ার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। অপর আসামিরা হলেন আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু ও জাহাঙ্গীর খাঁ।
আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ই মার্চ তেজগাঁও থানার ফার্মভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেয়ার অভিযোগ আনা হয় । এ ঘটনায় ৬ নম্বর বাসের চালক বাদী হয়ে মামলা করেন। এদিকে আজ মাহমুদুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেছেন। অব্যাহতির আবেদনে বলা হয়, এ মামলার এজাহারে আসামির নাম ছিল না। তিনি ঘটনার কিছুই জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান