ঢাকা : প্রগতিশীল প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের নৃশংস হত্যা সরকারের বিভ্রান্তিকর অপরাজনীতির ফসল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।
আজ রোববার জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে জানানো হয়, দেশে একের পর এক প্রগতিশীল লেখক ও ব্লগারদের হত্যা করা হচ্ছে। এদের সবাই যে ধর্মদ্রোহী এমনো নয়। আর কারো লেখার মধ্যে ধর্মদ্রোহীতা প্রকাশ পেলেও তাকে হত্যা করে নয়, লেখার মাধ্যমেই তার ভ্রান্তি পাঠক সমাজকে ধরিয়ে দিতে হবে।
কিন্তু তা না করে গতকাল অভিজিত রায়ের বই প্রকাশের কারণে প্রগতিশীল প্রকাশক জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও গুলি করে যখম করা হয়েছে শুদ্ধশ^রের কর্ণধার আহমেদ রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে। অতীতের খুনীরা ধরা পড়েনি বলে তাদের সাহস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
সরকার দেশে জঙ্গী নেই বলে কৃতিত্ব দেখাবে না বিরোধী দলের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটবে এ দ্বি-মুখী ও বিভ্রান্তিকর কারণে অতীতের হত্যাকারীদের গেফতার ও বিচার হয়নি। বরং সর্বশেষ সৃজনশীল প্রকাশক দীপনকে হত্যা করা হয়েছে।
অবিলম্বে দোষীদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় বিবৃতিতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান