ঢাকা: নিজের ও অন্যের জীবন রক্ষায় এবং নিজের ও অন্যের সম্পত্তি রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো মুহূর্তে গুলি করতে পারবেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, এ জন্য কোনো নির্দেশনার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেসের সামনে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের শক্তি সবচেয়ে বড় শক্তি। খুন-খারাবি করে রাষ্ট্রকে পরাজিত করা যাবে না। ব্লগার, প্রকাশক ও পুলিশসহ সাম্প্রতিকালে ১২ জনকে একটি চক্র হত্যা করেছে।
বেনজীর আহমেদ আরো বলেন, এ খুনি চক্রকে প্রতিরোধ করতে চাই। তাদের গ্রেফতারে কাজ করছি।
নিরাপত্তা বাড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান