ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় র্যাব অভিযান চালিয়ে শাহ আলম (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত শাহ আলম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করে।
অভিযানে গ্রেফতারকৃত শাহ আলমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন, ১রাউন্ড গুলি এবং ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান