ঢাকা: রাজধানীর মুগদায় ট্রাক চাপায় শাহরিয়ার আলম আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ জাগো বাংলাদেশ পরিবেশ ফেডারেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।
মুগদা থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুগদা বিশ্ব রোডে সিঙ্গার শো রুমের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান