ঢাকা: সাবেক আইনমন্ত্রী ও সরকার দলীয় এমপি এডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, অব্যাহতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়। এ বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তা না হলে সামনে সরকারকে অনেক বিপদে পড়তে হবে।
বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব বলেন।
সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তবে জনগণের নিরাপত্তা দেবে কীভাবে?
তিনি বলেন, সেনানিবাস এলাকায় দুস্কৃতিকারীরা মিলিটারি পুলিশের ওপর হামলার দুঃসাহস কীভাবে পেল? তারা পুলিশের ওপর হামলা করছে, পুলিশ মারছে। আবার মিলিটারি পুলিশের ওপর হামলা হলো, এটা ভাল লক্ষণ নয়।
আব্দুল মতিন খসরু হামলার বর্ণনা দিয়ে বলেন, কেন তারা এটা করছে? সমস্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বের করতে হবে। এই শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান