ঢাকা: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে একটি ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
সচিবালয়ের চার নম্বর ভবনের পশ্চিম পাশে একটি টিনশেড ঘরে শুক্রবার ভোররাতে ওই অস্থায়ী ক্যান্টিনে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক।
তিনি বলেন, ভোররাত ৩টার দিকে আগুন লাগার পরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এতে শুধু একটি ফ্রিজ নষ্ট হয়েছে। এ সময় ক্যান্টিন থেকে প্রায় চার লাখ টাকার মালামাল সরিয়ে ফেলা হয়।
সচিবালয় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মারুফ হোসেন বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। আগুনে ওই ক্যান্টিন ছাড়া আর কোনো কিছুর ক্ষতি হয়নি।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান