ঢাকা: রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম সংলগ্ন পাতাল মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।
পল্টন থানার পুরিশ জানায়, খবর পেয়ে শনিবার সন্ধ্যায় অজ্ঞানামা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ঢামেকের জরুরী বিভাগে নেওয়ার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার আনুমানিক বয়স ৬৫। অসুস্থতার কারণে তিনি মারা যেতে পারেন বলে পুলিশের ধারণা।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান