ঢাকা : রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় স্থানীয় বাসিন্দা ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর এ সংঘটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় এক বাসিন্দার হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিতুমীর কলেজের হোস্টেলের ছাত্ররা শুনে ঘটনাস্থলে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে। এসময় ছাত্ররা ইটপাটকেল ছুড়ে স্থানীয় দোকানের গ্লাস ও শার্টার ভেঙে ফেলে। এ সময় আতঙ্কিত ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।
রাত ৯ টার দিকে স্থানীয় ব্যবসায়ী টিটু বলেন, সংঘর্ষের সময় এলাকায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বনানী থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) সোহরাব বলেন, তিতুমীর কলেজের ছাত্রদের সাথে স্থানীয়দের একটু ঝামেলা হয়েছিল। তা এখন থেমে গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান