ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার খান বাগ এলাকায় বাইসাইকেল দেওয়া-নেওয়া নিয়ে সৃষ্ট বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছে তারেক হাসান(২৫) নামে এক যুবক।
রোববার রাতে এঘটনা ঘটে।
বাড্ডা থানার ইন্সপেক্টর মো. দেলোয়ার শীর্ষ নিউজকে জানান, ‘সাইকেল দেওয়া নেওয়া নিয়ে তারেক ও তার বন্ধু সুমনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সুমন (২৬) তারেক হাসানকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় তারেককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় তার বন্ধ সুমনও আহত হয়েছে।’
নিহত তারেক হাসানের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
অন্যদিকে, আহত সুমনকে পুলিশি হেফাজতে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান