ডেমরা: ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে গাড়িচালক মো. মাসুদ ( ৩৮) ও হেলপার সবুজ (৩০) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাদশা মিয়া (৪৫), তার ছেলে রুবেল (২০) ও ভাই জামাল (৪০) নামে আরও ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে ডেমরার সারুলিয়া বাজার সংলগ্ন মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারির দোকানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে উক্ত ভাঙ্গারির দোকান থেকে পুরাতন ভারী ব্রয়লার ট্যাংকি ক্রেনের মাধ্যমে গাড়িতে ওঠানোর সময় ১১ হাজার ভোল্ট বিদ্যুৎতের তারের সঙ্গে ক্রেনটি জড়িয়ে যায়। এতে গাড়ি, ব্রয়লার ট্যাংকি ও ক্রেন বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই উপরোল্লিখিত ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সন্ধায় সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক মাসুদ ও হেলপার সবুজকে মৃত ঘোষনা করেন। পাশাপাশি আহদের অবস্থাও আশংকজনক বলে জানান চিকিৎসক।
ঘটনাস্থলে ডেমরা থানার ওসি সৈয়দ এসএম কাওসার বলেন, অসাবধানতা বশত ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান