ঢাকা: রাজধানীর পল্টনে একটি বাসা থেকে মহিবুল ইসলাম (৩০) নামে এক আইনজীবী সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে পুরানা পল্টনের ৬২/৫ নম্বর বাড়ির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুরানা পল্টনের ৬২/৫ নম্বর বাড়ি থেকে মহিবুলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে তিনি কোন আইনজীবীর সহকারী ছিলেন তা জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান