ঢাকা: ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটেছে ফ্লাইট ওঠানামায়। সকাল থেকে একাধিক ফ্লাইটকে ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়েছে। টার্কিশ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইট কলকাতার পথে এগিয়ে গেছে।
সকাল ছয়টায় একটি ফ্লাইট ঢাকায় পৌছার কথা থাকলেও তা এ পর্যন্ত পৌঁছেনি। একই ঘটনা ঘটেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের বিষয়েও।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালালে কুয়াশার কথা বিবেচনায় রেখে সকালের দিকে ফ্লাইট শিডিউল তৈরি করা হয়েছে। সকাল ৯টার আগে কোনো ফ্লাইট ঢাকার বন্দর ছাড়ার কথা নয়। তবে দুই একটি ফ্লাইট খুব ভোরে অবতরনের কথা থাকলেও তা অবতরণ করতে পারেনি। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও সকালে তাদের নির্ধারিত যাত্রায় ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে কট্রোল রুম থেকে সেগুলো সাড়ে আটটার পর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বলেও জানিয়েছে বিমানবন্দর সূত্র।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান