
সুমন হোসাইন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ পথ, মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাস, মানিকগঞ্জ এর উদ্যোগে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টায় র্যালীটি আরিচা লঞ্চ ঘাট এলাকা থেকে শুরু হয়ে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান, পথ, মাদকাসক্তি পূণর্বাসন নিবাসের উপপরিচালক মোঃ নাছির উদ্দিন, আ’লীগের শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, ছাত্রলীগ নেতা দেবাশীষ ঘোষ জয় ও পলাশ সরকার শুভ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান