ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শুক্রবার রাত ১২ টা ১৫মিনিটের সময় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি শীর্ষ নিউজকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ড. আর এ গনিকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানাস্তর করা হয়।
শায়রুল আরো জানান, ডা. ওয়াহাবের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ড. আর এ গণি বার্ধক্য জনিত কারণসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে ৩ মেয়ে ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ রাতেই আল মারকাজুল হাসপাতালে তার মরদেহের গোসল শেষে স্কয়ার হাসপাতালে মরচ্যুয়ারিতে রাখা হবে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ১৯ নম্বর রোডের ৮২৩ নম্বর তার বাসায় লাশ নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান