ঢাকা: সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি। তার নাম মোঃ বেল্লাল আহম্মেদ।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হাসান সরদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকযোগে এক পত্রের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমকি দেওয়ার বিষয়ে তার অপরাধের সত্যতা স্বীকার করেছেন।
তিনি নিজের হাতে লেখা পত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এছাড়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (দক্ষিন) উপ পুলিশ কমিশনার মোঃ মাশরুকুর রহমান খালেদ এর নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ রাজিব আল মাসুদ ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত বিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান