ঢাকা : রাজধানীর মিরপুরে ওয়াহিদুল ইসলাম (২৯) নামে এক ব্যবসায়ীর বুকে কাঁচি ঢুকিয়ে দিয়েছে তার স্ত্রী। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ওয়াহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রী সুমি উচ্ছৃঙ্খল জীবন-যাপন করছে। সে সব সময় মোবাইল ফোনে কথা বলতে থাকে। ফলে কিছু দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই। জান্নাত নামে আমাদের এক কন্যা সন্তান রয়েছে। গ্রামের বাড়িতে যাওয়ার পর তাকে মারধর করে আমার স্ত্রী। এতে তার স্বাস্থ্য খারাপ হয়েছে। আজ সোমবার দুপুরে মিরপুর-১০ নম্বর এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার স্ত্রী সুমি আক্তার মেয়েকে নিয়ে আসে। এসময় মেয়ের স্বাস্থ্য খারাপর হওয়া কারণ জানতে চাইলে তখনই পাশের দোকান থেকে সুমি একটি কাঁচি এনে আমার বুকে ঢুকিয়ে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান