নারায়ণগঞ্জ : বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোমতাজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ভাইবোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নারায়ণঞ্জের দুই নম্বর বাবুরাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর বেপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কাশীপুর ঈদগাহ্ মাঠ সংলগ্ন কবর স্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মোমতাজ আহমেদ কর্মময় জীবনে দৈনিক দেশ পত্রিকার রিপোর্টার হিসেবে যোগদানের মাধ্যমে সাংবাদিকতায় আসেন। পরে দীর্ঘদিন দৈনিক আল-মুজাদ্দেদ পত্রিকার চিফ রির্পোটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সাথে জড়িত ছিলেন।
তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ভিপি ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান