ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৫ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ মঙ্গলবার ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইট থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
শাহজালাল বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এক ক্ষুদে বার্তায় শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৭ বিমানের টয়লেটের ভেতর সোনার বারগুলো লুকানো ছিল। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের কর্মকর্তা বা বিমানের ক্রুরা জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে শহিদুজ্জামান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান