নারায়ণগঞ্জ : জেলার কালীবাজার চারারগোপ এলাকায় কাঁচামালের আড়তের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরআগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিসের মাধ্যমে হয়েছে তা জানা যায়নি।
হাজীগঞ্জের স্টেশন মাস্টার বেলাল হোসেন বলেন, ‘তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি কাঁচামালের আড়তে আগুন লাগে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে র্যাব-পুলিশও সহযোগিতা করেন বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান