ঢাবি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহীদুল্লাহ হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন- রনি (৪র্থ বর্ষ), সুমন (৩য় বর্ষ)। অন্যজনের নাম এখনো জানা যায়নি।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হল শাখা ছাত্রলীগের মায়মনসিংহ গ্রুপের নেতা তুহীন ও বরিশাল গ্রুপের নেতা রকিবের কর্মীরা আবাসিক সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় গ্রুপের নেতাকর্মীরা রড, রামদা ও লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া কোপাকোপিতে রূপ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্কোন্দলের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত করে সাংগঠনিক ভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান আবিদ আল হাসান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান