ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরন করবে বিএনপি।
আগামীকাল রোববার আরাফাত রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেলা ১১টায় আরাফাত রহমান কোকোর কবর জেয়ারতে অংশ নিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এর পরই শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করবেন তিনি।
এ ছাড়া রাজধানীর ভাসানী মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আসরের নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান