ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে রামপুরা এলাকার এ্যাডভান্স নিউ মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবার নাম মো.লিটন মিয়া। রামপুরা থানার ১৭৬/১৬/এ উলুনবাজারে তাদের বাসা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে রামপুরা থানাধীন হাতিঝিল এলাকায় শিশু রায়হান রাস্তায় বের হয়। এসময় একটি দ্রুতগামী পাজেরো গাড়ী তাকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে আলামিন তাদের এক আত্মীয় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রামপুরা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল জলিল শীর্ষ নিউজকে বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান