সাভার : পুর্ব শত্রুতার জেরে হাফিজ মোল্লা নামের (৩০) এক তরুণ ভাস্কর্য শিল্পীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ শনিবার সকালে আনন্দপুর এলাকায় রাস্তার মধ্যে আজিজুল হক নামের এক ব্যক্তি এক যুবককে পিটিয়ে আহত করে। এসময় ভাস্কর্য শিল্পী ও সাভার ন্যাশনাল প্রি ক্যাডেট হাই স্কুলের চেয়ারম্যান হাফিজ মোল্ল্যা রিক্সা যোগে বাসায় যাচ্ছিলেন। তিনি যুবকটিকে পিটিয়ে আহত করার দৃশ্য দেখতে পেয়ে রিক্সা থেকে নেমে তাকে পিটানোর কারণ জানতে চান। এসময় তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই আজিজুল হক নামের ওই ব্যক্তি পুর্ব শক্রুতার জের ধরে ভাস্কর্য শিল্পী হাফিজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর তার কাছে থাকা স্কুলের শিক্ষকদের বেতনের ১ লাখ ৭৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের পলাশ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম কামরুজ্জামান বলেন, ভাস্কর্য শিল্পীকে কুপিয়ে হত্যার চেষ্টা করার ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান