ঢাকা: রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের লাশ পাঠানো হয়েছে।
নিহত ইসমাইল হোসেনের বাবার নাম মো. মোস্তফা হোসেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জের খানপুর গ্রামে তাদের বাড়ি। তিনি ৩৫৭/১/১ মধুবাগ মগবাজারে স্বপরিবারে বসবাস করতেন। দুই কন্যা সন্তানের বাবা ছিলেন তিনি।
আর ৩৯৪ রামপুরা ডিআইটি রোডস্থ বাংলাদেশ সিনেটারী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানের মালিকের নাম মো. মোতালেব হোসেন ওরফে মিন্টু ।
আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানের মালিক মিন্টু ২ লাখ ৯০ হাজার টাকার আল-আরাফা ইসলামী ব্যাংক রামপুরা শাকার একটি চেক ইসমাইল হোসেনকে দেন। আর চেকটি ওই ব্যাংক ভাঙিয়ে টাকা তুলে পাশের ডাস বাংলা ব্যাংক রামপুরা শাখায় জমা দেওয়ার জন্য বলেন। এরপর তিনি দুপুর রামপুরা আল-আরাফা ইসলামী ব্যাংকে গিয়ে টাকা তোলেন। এরপর টাকাগুলো একটি ব্যাগে নিয়ে পাশের ডাস বাংলা ব্যাংকের শাখায় জমা দিতে পায়ে হেটে যাচ্ছিলেন। তিনি হাজীপাড়া পেট্রোলপাম্পের সামনে যাওয়ার পর ৪/৫ জন দুর্বৃত্ত তার গতিরোধের পর টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ইসমাইল টাকার ব্যাগটি তার হাত থেকে না ছাড়ায় ধস্তাধস্তি করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাঙটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার মালিক পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে দুপুর ৩ টার ২০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
রমনা থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর জড়িতদের গ্রেফতারের এলাকায় তল্লাশী চালানো হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান