ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় বিল্লাহ হোসেন (৪০) নামে এক বিকাশকর্মীকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন ছিনতাইকারীরা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী বিল্লাহ হোসেনের ভাগনে রিপন জানান, ওই এলাকায় বিল্লাহ জেনারেল স্টোর নামে তার একটি মুদি দোকান রয়েছে। একই দোকানে তিনি বিকাশের ব্যবসা করেন। সকালে বাসা থেকে পায়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তার হাতে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান