মোঃ সুমন হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ পাহাড়ী ঢলে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে বিশেষ করে শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল ত্রিশুরী, মধ্যনগর, আলোকদিয়া, চরশিবালয়, জাফরগঞ্জ, মালুচি, নিহালপুর প্রভূতি এলাকার আবাদকৃত বোরো ও চিনাবাদাম ক্ষেত তলিয়ে গেছে। নিরুপায় অনেকেই আধা পাকা বোরো ধান কেটে নিচ্ছে। নদী সিকস্তী ও পয়স্তি ভূমিতে লাগানো চিনাবাদাম একই অবস্থায় পড়েছে।
জানা গেছে, গত ১০ দিন যাবৎ যমুনার পানি আরিচা পয়েন্টে প্রায় দু’মিটার বৃদ্ধি পায়। আরোও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়। এর ফলে, নদী তীরবর্তী স্থানে ও চর এলাকায় আবাদকৃত শত’ শত’ একর জমির ধান, বাদামসহ অন্যান্য ফসল তলিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন তীব্র হচ্ছে। এছাড়া, নদীর পারে অবস্থিত বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও অন্যান্য স্থাপনা ভাঙ্গনের মুখে পরার আশংকা দেখা দিয়েছে।
কয়েকজন জন প্রতিনিধি জানান, পানি বৃদ্ধিতে ফসল তলিয়ে যাওয়া ও ভাঙ্গনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।#
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান