বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের হার্টথ্রব অভিনেতা সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এসব পুরোনো খবর হলেও নতুন খবর হলো- তার জীবনে নাকি নতুন পুরুষ এসেছে। বলি অন্দরে এখন ক্যাটের নতুন প্রেম নিয়ে চলছে চর্চা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
তবে ক্যাটের এ নয়া পুরুষ অন্য কেউ নয় ‘আশিকি-টু’ বয় আদিত্য রয় কাপুর। ‘ফিতুর’ সিনেমার পর থেকেই দুজনে ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই বেড়েছে সম্প্রতি ‘ড্রিম টিম কনসার্ট’র সফরে গিয়ে। শোনা যাচ্ছে, সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরতে দেখা যাচ্ছে ক্যাট-আদিত্যকে। এদিকে বর্তমানে ড্রিম টিম ট্যুরে রয়েছেন এই জুটি। সেখানে এক সংবাদ সম্মেলনে আদিত্যর ওপর খেপেছিলেন ক্যাটরিনা কাইফ। এ নিয়েও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান