ডেমরায় মোছা. শাহিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মনোয়ার হোসেন পলাতক রয়েছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে পূর্ব বামৈল মালেকের বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। শেরপুরের নালিতাবাড়ি থানাধীন উত্তরবনে শাহিদার গ্রামের বাড়ি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে শাহিদার ঘর থেকে মারত্নক দূর্গন্ধ বেরুচ্ছিল। এ সময় প্রতিবেশীরা তার ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে শাহিদাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় তারা সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবিহিত করেন।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার বলেন, শাহিদার ঘর গত ২২ আগষ্ট থেকেই তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। প্রাথমিক ধারানা করা হচ্ছে ওই দিনই তার স্বামী তাকে যে কোনভাবে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ফুলে ফেঁপে ওঠার কারণে সুরতহালে সঠিক তথ্য জানা যাচ্ছেনা। তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় বুধবার দুপুরে শাহিদার স্বামীর বিরুদ্ধে তার বড় বোন মোর্শেদা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলেও জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান