ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দেশের উন্নয়নবিরোধী একটি মহল ভিত্তিহীন অপপ্রচার করে আসছে। এ বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে বিদ্যুৎকেন্দ্রগুলো আছে তা প্রাকৃতিক গ্যাস নির্ভর। অদূর ভবিষ্যতের গ্যাসের সঙ্কট হবে। এজন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা প্রয়োজন।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস স্মরণ করে সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান