মাগুরা : সকল আইন মেনেই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরা শ্রীপুর ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে আর্ন্তজাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। এখনও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস মোকাবেলা করে উন্নয়ন্নের পথে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গিবাদ বিরোধী সর্বদলীয় কমিটি গঠনের জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানান।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওহাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ড প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান