রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ২৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের শেষ দিনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, “গুলশানে জঙ্গি হামলার পর থেকে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরাপত্তা ছক কষেছেন। এরই অংশ হিসেবে জঙ্গি বিরোধী অভিযানে র্যাব ২৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। আর কিলিং অ্যাকশনে কিছু জঙ্গি নিহত হয়েছে।”
প্রধানমন্ত্রীর আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থানকে সাধুবাদ জানান তিনি।
র্র্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান