যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে তার স্ত্রী ছালেহা বেগম, ছেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সাক্ষাত করেছেন।
আজ শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে তারা এই সাক্ষাৎ করেন। বেলা ১১টা ১০ মিনিটে স্ত্রী ছালেহা বেগম, ছেলে মাসুদ সাঈদীসহ পরিবারের পাঁচ সদস্য সাঈদীর সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান