ডেস্ক : ট্রেনের ফিরতি টিকিট বিক্রি ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বর করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের টিকিট।
রেলওয়ে পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম জানান, ঈদ ১৩ সেপ্টেম্বর উদযাপিত হবে এ কারণে ১২ সেপ্টেম্বরের নির্ধারিত ট্রেনগুলো বন্ধের দিন অনুসরণ করে যথানিয়মে চলাচল করবে। কিন্তু স্পেশাল ট্রেনগুলো ১২ সেপ্টেম্বর চলবে না। পবিত্র ঈদের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর শোলাকিয়া স্পেশাল যথা নিয়মে চলাচল করবে।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান