ডেস্ক : জেলার কেন্দুয়ায় অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেয়ার আয়োজন করায় কনের বাবা ও মামাকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামের মেয়ের বাবা আবুল কাশেম ও একই গ্রামের মেয়ের মামা আবু আক্কাছ।
উপজেলার কালিয়ান গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুতাসিমুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানান কেন্দুয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাস।
তিনি জানান, আবুল কাশেমের মেয়ে হাকিমা আক্তার মনি পাশের জেলা ময়মনসিংহের ইশ্বরগঞ্জের আঠারবাড়ির রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে। কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের সাহেদ আলীর ছেলে কাঞ্চন মিয়ার সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেন কাশেম। আজই ছিল বিয়ের নির্ধারিত দিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান