ডেস্ক ।।
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ শনিবার (২২ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিনের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকা জাতি সব সময় স্মরণ করবে। শেখ হাসিনা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান