বিনোদন প্রতিবেদক ।।
না ফেরার দেশের চলে গেলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের বাবা অনন্ত কুমার কর। ২২ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত এ আর্মি কর্মকর্তা। ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
কিডনিজনিত সমস্যার কারণে গত ১৫ অক্টোবর অনন্ত করকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কৃত্রিম উপায়ে (লাইফ সাপোর্টে) তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়।
উর্মিলার বাবার আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারকে সববেদনা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান