বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক’র সহকারী একান্ত সচিব (এপিএস) আজফার নোমান সাদেক ও পারসোনাল অফিসার (পিও) মনোজ তরফদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এপিএসকে এবং সপ্তাহখানেক আগে পিওকে অব্যাহতি দেওয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, এপিএস আজফার নোমান সাদেককে বৃহস্পতিবার এবং পিও মনোজ তরফদারকে কয়েকদিন আগেই অব্যাহতি দেওয়া হয়। তবে, কি কারণে এই অব্যাহতি তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীর নতুন এপিএস হিসেবে সিনিয়র সহকারী সচিব মো. হাফিজ নিয়োগ পেয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত মো. হাফিজ উপবিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান