বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এম আর খান চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দেশে ও দেশের বাইরে তার দুই-তিনটি অস্ত্রোপচার হয়েছিল।
এম আর খান সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং এই হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খান এ বছরই স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান