বাংলার খবর২৪.কম : আরেক দফা কমেছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম প্রায় দেড় হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৬ হাজার ৯৭৫ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৫ হাজার ৭৮ টাকা ভরি হয়েছে।
সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটে ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২৫ হাজার ৭৮ টাকায় বিক্রি হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১০৮ টাকা করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত দুই দফায় সোনার দাম উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান