ইলিশের বিভিন্ন প্রকারের স্বাদ তুলে ধরার জন্য ‘ইলিশের বাড়ি’ চাঁদপুরে ইলিশ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুর ক্লাবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম।
প্রথমবারের মতো আয়োজিত এ ইলিশ মেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, ফেনীর জেলা প্রশাসক আমিনুল আহসান, নোয়াখালীর জেলা প্রশাসক বদর মুনীর ফেরদৌস, কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন, বি-বাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইলিশের ২৫টি রেসিপি নিয়ে চাঁদপুরক্লাবসহ সদর, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর ও শাহরাস্তি উপজেলা পরিষদ ভিন্ন আয়োজন করে।
মেলায় ওভেন বেকড ইলিশ, দই ইলিশ, ইলিশ ফ্রাই, ইলিশ মালাইকারি, ইলিশ দো-পেঁয়াজা, নোনা ইলিশ ভুনা, স্মোক্ড ইলিশ, কাটা গলানো ইলিশ, ইলিশ কোফতা কারি, ভাতে ভাপা ইলিশ, ইলিশ কাসুন্দি, লেবু ইলিশ, টক মিষ্টি ইলিশ, সরিষা ইলিশ, ইলিশ কোরমা, ইলিশ বিন্দালু, ইলিশ পাতুরি, ময়ানে ভাজা ইলিশ, আনারস ইলিশ, আস্ত বেকড ইলিশ, লবনে বেকড ইলিশ, অরেঞ্জ ইলিশ, ইলশে কাবাব, আস্ত ইলিশ রোস্ট, ইলিশ পোলাও ও ঘিয়ে ভাজা ইলিশ ছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান