ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।
ইউএনও মো. আবুল কালাম জানান, উপজেলার বাথুলী গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খবর পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়।
পরে কনে পক্ষের লোকজন মুচলেকা দিয়ে ছাড়া পান এবং বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান