কেরানীগঞ্জে ঝোপ থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর নতুন রাস্তার পাশে একটি ঝোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অজগরটি লম্বায় ১২ থেকে ১৪ ফুট হবে। এর ওজন প্রায় ২০ কেজি।
শহিদুল ইসলাম রাজু নামে এক পথচারী জানান, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন তারানগর নতুন রাস্তার কাছেই ডোবার পাশে একটি ঝোপের মধ্যে অজগরটি দেখতে পায়। পরে জলিল নামে এক ব্যক্তি টেটা (মাছ শিকার করার দেশীয় অস্ত্র) দিয়ে অজগরটির মাথায় আঘাত করেন। পরে ঝোপ থেকে সাপটি টেনে বের করা হয়।
তিনি আরও জানান, সাপটি দ্রুত বন বিভাগের কাছে হস্তান্তর না করলে মারা যেতে পারে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান