ডেস্ক : বাঙালির বিয়েতে কম-বেশি নাচ-গান হয়ই। কিন্তু সিনেমাকেও হার মানাল সম্প্রতি নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়া ভারতের এই বিয়ের ভিডিও। সারা দুনিয়া এখন এক মন দিয়ে দেখে চলেছে যা! এরই মধ্যে ভিডিওটি ১১ কোটি বারেরও বেশি দেখা হয়ে গেছে।
বিয়ের ঠিক আগের দিন হওয়ার কথা সঙ্গীত, মানে নাচ-গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বাড়ির লোকজনদের সঙ্গে পাত্র বা পাত্রীটিও নেচে নেয় মন খুলে। কিন্তু এই নববধূটির সঙ্গীতের হ্যাংওভার যেন বা কাটতেই চাইছে না! তাই নাচতেই নাচতেই বন্ধুদের সঙ্গে বিয়ের মণ্ডপে যান তিনি।
সম্প্রতি নববধূটির নাচের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিল্লিবাসী সাগর অরোরা। তিনি লিখেছেন- আজ পর্যন্ত আমরা অনেক রকমেরই ভারতীয় কনে দেখেছি! সাধারণত অলংকারের মতোই তাদের সারা শরীর জুড়ে থাকে লজ্জা। সে নম্র হয়ে থাকে তরুলতার মতো। কিন্তু এই নববধূটি সবার চেয়ে আলাদা! তার জুড়ি দুনিয়ায় খুঁজে পাওয়া ভার!
সাগর ভিডিওটি ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেড় লাখেরও বেশি শেয়ার হয়েছে এবং ১৮ হাজারেরও বেশি কমেন্ট জমা হয়েছে।
সাগর তার পোস্টে একবারের জন্যও বধূটির নাম ও জায়গার নাম উল্লেখ করেননি। সম্ভবত গোপনীয়তা রক্ষার স্বার্থে।
তার পোস্ট করা দুই ভিডিওতে দেখা যাচ্ছে- একটিতে কুইন ছবির লন্ডন ঠুমকদা গানের সঙ্গে নাচছে মেয়েটি।
https://youtu.be/p45t4T0Csr8
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান