দর্শকরা নায়কের মারামারি দেখতে আর নায়িকার সৌন্দর্য্য দেখতে সিনেমা হলে যান।। তাই নায়িকাদের শাড়ি পরিয়ে লাভ নেই। এই মন্তব্যের জন্য তামিল ছবির পরিচালক সুরজকে একহাত নিলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন সুরজও। টুইটারে লিখলেন, ‘তামান্না সহ সমস্ত অভিনেত্রীর কাছে ক্ষমা চাইছি। খারাপভাবে নায়িকাদের দেখাতে চাইনি। তাদেরকে আঘাত করতেও চাইনি।’
সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সুরজ বলেন, ‘আমার ছবির কস্টিউম ডিজাইনাররা নায়িকাদের জন্য হাঁটু পর্যন্ত পোশাক বানালে আমি বলি আরও ছোট করে দাও। নায়িকারা রেগে গেলে বলি, দর্শক অকারণে টাকা খরচ করে না। আমরা খরচ করে সিনেমা দেখতে গেলে চাইব, তামান্নাকে সুন্দর লাগুক। কামর্শিয়াল ছবিতে গ্ল্যামার থাকা জরুরি।’
এই মন্তব্যের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামান্না। তখন ‘দঙ্গল’ দেখছিলেন। ছবি শেষ হওয়ার আগেই হল থেকে বেরিয়ে যান। সোশাল সাইটে লেখেন, ‘এটা ২০১৬ সাল। দঙ্গলের মতো একটা ছবি দেখছিলাম। যেখানে নারীদের ক্ষমতাশালী করার কথা বলা হয়েছে। সেখানে আমার পরিচালকের এই মন্তব্যে খুব খারাপ লাগছে। তার ক্ষমা চাওয়া উচিত। আমরা অভিনয় করি। পণ্য নই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান